উত্তরদিনাজপুর

পণ না দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির লোকেদের বিরুদ্ধে

পনের টাকা না দিতে পারায় এক অন্তঃসত্বা গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদেরর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার তেঁতুলতলা গ্রামে। মৃত গৃহবধূর নাম পিংকি বর্মন(২২)। মৃতার পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

            গত আটমাস আগে তেঁতুলতলার বাসিন্দা সেন্টু বর্মনের সাথে বিয়ে হয় রায়গঞ্জের পোকম্বার বাসিন্দা পিংকি বর্মনের। খুবই দুস্থ ও গরীব ঘরের মেয়ে পিংকি। তার পরিবারের পক্ষ থেকে পন হিসাবে কোনও টাকাই দেওয়া সম্ভব হয়নি। কিন্তু টাকার জন্য পিংকির শ্বশুরবাড়ি থেকে চাপ দিতে থাকে। টাকা দিতে না পারায় শুরু হয় গৃহবধু পিংকির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার। এরমধ্যে ভাদ্র মাস পালন করতে পিংকি রায়গঞ্জে বাপের বাড়িতে আসে। পিংকি পাঁচ মাসের অন্তঃসত্বাও রয়েছেন। গত মঙ্গলবার স্বামী সেন্টু বর্মন এসে পিংকিকে তার বাড়িতে নিয়ে যায়।

 

            পিংকির মা অনুকা বর্মনের অভিযোগ, তার মেয়েকে শ্বশুড়বাড়ির লোকেরা পিটিয়ে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে। তাদের দাবি পিংকির স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ি ও জা কে কঠোর শাস্তি দেওয়া হোক। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।